অরূপ ঘোষ


আমাদের যৌনতায় ভেঙে যাচ্ছে নৈঃশব্দ

আমি মাংসহীন হাড়ের খচখচ শুনতে পাচ্ছি

সংগীতের ধুলো গম্বুজের মাথা থেকে

                                      অর্থহীন উড়ে যাচ্ছে

আমাদের গুজবে উঠে আসছে রতিরমণীর আঙুল

আমরা আদর করছি তার চর্মরোগ ও কদর্যতা

পছন্দ করছি তার মেয়েলি ক্ষুধা আর নির্লজ্জ ইতরামো

কোন সংকল্প ও মেদুরতা নেই

পায়ের ভাঁজে ভাঁজে জমে উঠছে কেবল

                                    অক্ষর আবিষ্কারকের অন্ধত্ব

প্রতারণার শ্রম ও ছন্দে এভাবেই আমি শিখে

নিই দেবতাদের চৌষট্টিকলা আর দূরভিসন্ধিমূলক রভসে

লোপাট করি মহাজাগতিক অর্থ; আমার

হাঁটাচলাগুলি মাকড়শার রেশম ধরে

                                     এগিয়ে যেতে থাকে

No comments:

Post a Comment