ব্লাউজের আড়ালে
ধরো না এদিক থেকে দেখছি
যেমন করে রাত দিন
আকাশ নাড়ালে
তারাও নড়ে
মেয়েটা দুধ বেয়ে বেড়ে উঠছে
আর ব্লাউজের আড়ালে
পাকদন্ডীর ঝুরো মাটি-আবহবিকার
বেশ, তবে তাকে খোয়াই বলি
সেখানে পাত পাড়লে বিবাহ আছে
দেনার দায়ে বিবাহ আছে
দাঙ্গা হলে বিবাহ আছে
শুধু দেখে দেখে গুঞ্জরিবে সংসারটি
আর মন্থন নন হারিয়ে
ললাটে হাসির ছররা তুলবে
বলবে ভাইজান কোন প্রশ্ন থাকলে
তুলে রেখো ঐ বানভাসি গাছের উপরে
দুপুরের গানগুলো
আলতো নাড়াচাড়ার পর
গুছিয়ে রাখা দুপুরের গানগুলো...
পৃথিবীটা বদলাচ্ছে
সন্তানের চোখে, ঠোঁটে, ডাকনামে
বদলাচ্ছে আমার জন্মের শব্দ
তুমি তো জোছনা দেখেছ
দেখেছ একতারার ভিখারিকে
ইনফিনিটিকেও শরীর দিয়েছে মানুষ...
পুরনো সর্বনামগুলো নেড়েচেড়ে দেখি
খুলে দেখি অন্ন-বস্ত্র-বাসস্থান
স্নানের মত করে চাই-
অছিলায় ধুতে থাকি গান
যদি কোন বিস্মৃতি আলো দিয়ে যায়...
গুছিয়ে রাখা দুপুরের গানগুলো...
পৃথিবীটা বদলাচ্ছে
সন্তানের চোখে, ঠোঁটে, ডাকনামে
বদলাচ্ছে আমার জন্মের শব্দ
তুমি তো জোছনা দেখেছ
দেখেছ একতারার ভিখারিকে
ইনফিনিটিকেও শরীর দিয়েছে মানুষ...
পুরনো সর্বনামগুলো নেড়েচেড়ে দেখি
খুলে দেখি অন্ন-বস্ত্র-বাসস্থান
স্নানের মত করে চাই-
অছিলায় ধুতে থাকি গান
যদি কোন বিস্মৃতি আলো দিয়ে যায়...
No comments:
Post a Comment