আশীষ সাহা


একজন চুপ করে আছে

“প্রার্থনা শুরু হল” বলে ধর্মযাজক মঞ্চ থেকে উধাও হয়

তাকে পাওয়া গ্যালো চার্চে উপস্থিত সবচেয়ে সুন্দরী মেয়ের পায়ে

পা ছুঁয়ে আছে, বললেন, “তাকে ছুঁয়ে আছি”

কেন বললেন?



মহৎ জিজ্ঞাসাহেতু, অবজ্ঞা অপেক্ষার থেকে উৎকৃষ্ট কি?

দুজন চুপ করে থাকা, তিনজন চুপ করে থাকা কি পৃথক?



আমরা একটি দুঃখের কবিতা

আমি একটি দুঃখের কবিতা পড়ছি


যেখানে একটা মেয়ে জন্মায় ও তার একটি প্রিয় জানালা থাকে


সে বাগানে এসে জানলা দিয়ে শূন্য ঘরটার দিকে তাকায়


ঘরে এসে সে দ্যাখে নির্জন বাগানে কয়েকটা ফুল গাছ ছাড়া কিছু নেই



আমরা একটা দুঃখের কবিতা



আমাদের অনুভূতিগুলো ফড়িং ও প্রজাপতির মতো দেখতে।

No comments:

Post a Comment