শাশ্বত মুখোপাধ্যায়


উর্ণা

কলকাতায় বর্ষা আসা বন্ধ হয়েছে, যবে থেকে আমরা salt লেকে ঘুরছি। উর্ণা এই যে ফিরে ফিরে আসে, সেটার জন্যই আমার একটা লোকানো নীলচে জামা ছিল। হ্যাঁ। ঠিকই। ছিলই বলছি। এই মুহূর্তে রং বোধ হয়েছে কিছুটা। কাঁচ মোছার সময় পাচ্ছি কিংবা করতে হচ্ছে বিকেল বেলা। রোদ কেমন জানি ফিরে গেছে, রেখে গেছে মায়া ছায়া মাখা ব্যালকনির চারা। রাস্তাও শেষের’ই পথে, নকশার মত। আর আমি ধর্মের থেকে চলে যাচ্ছি। উর্ণা আমাকে নিঃশব্দ সঙ্গ দেয়, হাত পায়। মন্ত্র শুনতে শুনতে ঢলে পড়ি ঘুমে।

No comments:

Post a Comment