লস্ট
১.
ট্রেনের ভিতরে আমি নিয়ে ঢুকে পড়ছে টানেল
যতবার অন্ধকার
মুখে হাত দিয়ে চিৎকার করে-
ততবার আদিবাসী ধুম জ্বরে একা
কোনো খাদে খসে পড়ছি যেন-
তার হাতের ক্যামেরাখানা তাক করা থাকে
আমার পড়ার ছবি ফটোগ্রাফি হবে
২.
যে
- ঝ রে –
পড়ছে
তার ছবি উঠবে
ঠাণ্ডাছবিতে লেগে থাকবে
ঝাঁপিয়ে পড়া পাহাড় ইচ্ছে
নাতিশীতোষ্ণ
Bhalo legechhe,
ReplyDelete