স্বদেশ মিশ্র


ঘুম

ওরা তবে ঘুমোক এখন

শীত নামে গ্রামে এসে

অনেকটা রাস্তার পর

বড়ই জড়িয়ে আসে

দুচোখ শরীর

তবে ওরা ঘুমোক এখন

যতটা সন্ধ্যে ধূপ

যতটা কুয়াশা


ওরা শুধু ঘুমোক এখন


দূর

আজ এই তামাকের মাস

আলো হয়ে এলো, হাওয়ার মধ্যে এসে জল

জলবায়ু তোমাকে ভাসালো

ট্রেনের জানলা ছেড়ে, ভূটান পাহাড়ে গিয়ে,

কত কত কথা কথকতা, শান্ত হলো,

একটাই শব্দ হয়ে এলো,

চুপ করে পাশে ঘুমোবার...



যেমন মেঘের কাছে তুমি, ভাসিয়ে দিয়েছো, নীল স্নায়ু

হৃদয়ের অনেকটা সংস্রব,

ঘন হয়ে এলে, চিঠি লিখে ফেলো, অথবা ফেলোনা

দুজনের, জীবনের কথা বলে বলে, যতটা ক্লান্ত হবে তুমি

ততটা দূরের কাছাকাছি, আমিও দাঁড়াবো গিয়ে, যতটা দূরের কাছাকাছি।








No comments:

Post a Comment